সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সীতাকুণ্ড পৌরসদর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম। অভিযানকালে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রুপালী আইস ফ্যাক্টরিকে ২০ হাজার, ব্যবসায়ী আমজাদ হোসেনকে ৫ হাজার, আশিষ চৌধুরীকে ৫ হাজার, খোকন মজুমদারকে ৩ হাজার, আলাউদ্দিন টিটুকে ৫ হাজার, সালাউদ্দিন আহমেদকে […]