তুচ্ছ ঘটনার বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. সেকান্দর মামুন চৌধুরী (৪২) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার সরফভাটা ইউনিয়নের আলমগীর চেয়ারম্যান বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় মাহাবুব (৩৮), ইমরান (৩৭) ও শুক্কুর (১৬) নামের আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে সরফভাটা ইউনিয়নের ইত্যাদি মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় আলমগীর চেয়ারম্যান বাড়ির সিএনজি চালক মো. কুদ্দুসের […]