প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হাটহাজারী উপজেলার জোবরা নবযুগ তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র কার্যালয়ের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১১ নং ফতেপুর ইউনিয়নস্থ জোবরা এলাকায় খামারের সংস্কার কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। সমিতির উদ্যোগে অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন উপস্থিত ছিলেন। এ সময় সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান […]