চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ হাজার মিটার চরঘেরা জাল ও পাঁচটি চিংড়ি পোনার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড কুমিরা’র যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মৎস্য শিকার করার সময় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটারের চরঘেরা জাল ও পাঁচটি চিংড়ি পোনার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল কুমিরা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা […]