রাঙামাটির বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার ১’শ টাকাসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে রাঙামাটিগামী যাত্রীবাহী স্পিডবোট তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় নাগরিকরা হলো- ভারতের লুংলে জেলার ত্রিপুরা ঘাট গ্রামের অঞ্জন কুমার চাকমার ছেলে সুরেশ চাকমা ও জলন্ত কুমার চাকমার ছেলে অরং খান চাকমা। আটক বাংলাদেশি নাগরিকদের পরিচয় পাওয়া […]