সাবেক সংসদ সদস্য জাফর আলমকে বুধবার আদালতে তোলার প্রাক্কালে কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর জেলাজুড়ে সাঁড়াশি অভিযান করেছে পুলিশ। অভিযানে বুধবার (১৮ জুন) বিকেল থেকে বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে চকরিয়া থানা পুলিশ। এছাড়া পুরো জেলা জুড়ে অভিযান চালিয়ে মোট ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে সাবেক সংসদ সদস্য জাফর আলমের ভাতিজা হাছান আল বসরী, ভাগিনা হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের […]