চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বগি থেকে খুলে লাইনচ্যুত হয়েছে। তবে কোন হতহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টায় ইঞ্জিনটি উদ্ধার করেছে। জানা যায়, ঢাকা থেকে আসা একটি মালবাহী ট্রেন (তেলবাহী) চট্টগ্রামের উদ্দেশ্যে যাবার সময় ফৌজদারহাট স্টেশন এলাকায় এসে মালবাহী ট্রেনটি অতিরিক্ত লাইনে দাঁড়ায়। পরে মালবাহী ট্রেনের ইঞ্জিনটি খুলে সামনের দিকে অগ্রসর হতেই একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাহাড়তলী লোকশেড […]