কক্সবাজার -১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের মুক্তির দাবিতে মিছিল করায় মামলা হয়েছে। চকরিয়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে ৫৬ জনকে আসামি করে থানার এসআই সনজীব পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, এমপি জাফরের ভাগিনা হেলাল উদ্দিন ও ভাতিজা হাসান আল বসরীসহ ২১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম। […]