চট্টগ্রামের চন্দনাইশ ধোপাছড়িতে আগুনে পুড়ে তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শঙ্খকুল এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পুড়ে যাওয়া ঘরগুলো হলো মর্জিনা বেগম, মরিয়ম খাতুন ও ভাড়াটিয়া আম্বিয়া বেগমের। তারা সবাই পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পেছন থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত […]