প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির কুতুবদিয়া শাখা। আজ বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে জমকালো আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে ওই বিদ্যালয়েরর মোট ১৭ জন খেলোয়াড়সহ কোচদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি উপহার দেয় উপজেলা ছাত্রশিবির। কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে […]