খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে। আটক শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় বাড়ির পাশে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এদিকে, ঘটনার […]