রোহিঙ্গা ক্যাম্প থেকে আপন ভাগ্নে মো. এককরামকে (১৩) বেড়াতে নেওয়ার নাম করে অপহরণের ১৩ দিন পর চট্টগ্রামের সাতকানিয়ায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সকালে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পাঠানি পুলের পূর্ব পার্শ্বে গড়লা খালের পাড়ের কৃষি জমি থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার অপহরণকারী মামা মো. কামাল হোসেন (২৮) এর দেখানো মতে, উখিয়া থানা পুলিশ সাতকানিয়া থানা পুলিশের সহায়তায় বুধবার সকালে গড়লা খালের পাড়ের কৃষি জমি থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে। নিহত একরাম কক্সবাজারের উখিয়া উপজেলার […]