চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় খাদিজা খাতুন (২৪) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলাধীন কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামের বাসিন্দা সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. রাশেদুল আলমের স্ত্রী। খাদিজা সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা খাতুন তার এক আত্মীয়ের সাথে মোটরসাইকেলে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড অভিমুখে ফেরার সময় […]