দিনমজুর হত্যাকান্ডের ২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়ির ৭০ ফুট দূরেই খুনের শিকার হলেন রাজমিস্ত্রী খোরশেদ আলম (৩৫)। নিহত মো. খোরশেদ আলম (৩৫) লালনগর ইউনিয়নের ঘাগড়া এলাকার মো. আব্দুল খালেকের ছেলে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে এএসপি সার্কেল টিম নিয়ে গভীর রাতে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শীঘ্রই খুনের রহস্য উদঘাটন করে হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে নিশ্চিত […]