চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজমিস্ত্রি খোরশেদ আলম (২৮) হত্যা মামলার আসামি সাইফুল আজমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাইফুল উপজেলার ১৫ নম্বর লালানগর ইউনিয়নের আলী আকবরের ছেলে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ বলছে- গ্রেপ্তারের বিষয়েটি আগামীকাল জানানো হবে। এর আগে সকালে নিহতের পিতা আবদুল খালেক বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টায় লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল তালুকদারপাড়া মসজিদের পাশে নিহতের বাড়ির পাশে খোরশেদ আলমকে জবাই করে হত্যা করা হয়। নিহতের স্ত্রী […]