চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে ফাতেমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে নির্যাতন শেষে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২১ জুন) বিকালে নিহতের বাবা বাদী হয়ে থানায় স্বামী-শাশুড়িকে অভিযুক্ত করে মামলা দায়ের করলে পুলিশ শাশুড়িকে গ্রেপ্তার করেছে। এদিকে এর আগে শনিবার দুপুরে এ গৃহবধূর হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূর পরিবার ও এলাকাবাসী। সংবাদ […]