
লোহাগাড়া সংবাদদাতা
১৭ ডিসেম্বর, ২০২৫ | ৩:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৪৫) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় অভিযান পরিচালনা করে ১৩২টি ইয়াবাসহ তাকে বাড়ি থেকে আটক করা হয়।
আটক মো. আব্দুর রহিম উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় মৃত সিদ্দিক আহমদের পুত্র।
লোহাগাড়ায় দায়িত্বরত ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আব্দুর রহিম নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/মিনহাজ/এএইচ

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৪১ |
| আসর শুরু | ৩ঃ৩২ |
| মাগরিব শুরু | ৫ঃ১৩ |
| এশা শুরু | ৬ঃ২৭ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৫ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।

