চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে আগুনে পুড়ল দুই বসতঘর

বোয়ালখালীতে আগুনে পুড়ল দুই বসতঘর

বোয়ালখালী সংবাদদাতা

১৭ ডিসেম্বর, ২০২৫ | ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়েছে দুই বসতঘর। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্ব কালুরঘাট শেখ বাড়ির আবদুস সালামের ঘরে এ ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৪০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট