কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মো. আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার সকালে নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫ জনের নাম উল্লেখপূর্বক ২ থেকে ৩ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। মামলার আসামিরা হলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমারকাটা সিকদার পাড়ার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন প্রকাশ সুজন, তা মা ফাতেমা বেগম, বোন রেশমি আক্তার, রচনা আক্তার ও সাজ্জাদ হোসেনের স্ত্রী জাকিয়া সুলতানা […]