চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহতের মামলায় গ্রেপ্তার ৫
গ্রেপ্তার ৪ আসামী

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহতের মামলায় গ্রেপ্তার ৫

চকরিয়া প্রতিনিধি

২১ মে, ২০২৫ | ৯:১২ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মো. আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার সকালে নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

ওই মামলায় ৫ জনের নাম উল্লেখপূর্বক ২ থেকে ৩ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। মামলার আসামিরা হলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমারকাটা সিকদার পাড়ার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন প্রকাশ সুজন, তা মা ফাতেমা বেগম, বোন রেশমি আক্তার, রচনা আক্তার ও সাজ্জাদ হোসেনের স্ত্রী জাকিয়া সুলতানা সুমাইয়া। এদিকে হত্যাকান্ডের পর মঙ্গলবার আসামী সাজ্জাদ হোসেন সুজন, তার মা, বোন ও স্ত্রীসহ পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সবাই এজাহার নামীয় আসামী।

 

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, নিহত আরিফ ও তার চাচাতো ভাই খাইরুদ্দিনসহ স্থানীয় ছোয়ালিয়াপাড়া স্টেশন থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাজ্জাদ হোসেন সুজন ও অপরাপর আসামীরা ঘর থেকে ছুরি নিয়ে বের হয়ে আরিফ ও খাইরুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে আরিফ মারা যায়। পরে তাকে ও আহত খাইরুদ্দিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরিফকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত খাইরুদ্দিনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ছুররিকাঘাতে আরিফ হত্যার ঘটনার সাথে জড়িত অভিযোগে সুজনসহ পাঁচজনকে কৈয়ারবিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতে উপস্থাপন করা হলে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট