চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় এক পথচারী আহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে। জানা গেছে, দীপন রিকশাভ্যান যোগে বিভিন্ন বিকারি পণ্য সরবরাহ করতো। প্রতিদিনের মতো শনিবার সকালে গোডাউন থেকে পণ্য নিয়ে কমলদহ থেকে বড়দারোগাহাট যাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে সে ভ্যান থেকে ছিটকে […]