চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী দুই যমজ সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। নিহত দুই যমজ শিশুরা হলো- ওই এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির ছেলে আবির হোসেন ও আদিল হোসেন। স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের চাচা এনামুল হক জানান, নিত্যদিনের মতো আবির ও আদিল বাড়ির সামনের উঠানে খেলা করছিল। খেলার সময় তারা সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনেরা ছেলে […]