জামায়াত কর্মীকে যুবলীগ কর্মী সাজিয়ে বৈষম্যবিরোধী নেতার মামলার প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী পৌরসভা জামায়াত। সোমবার (২২ ডিসেম্বর) পৌর জামায়াতের আমীর আবদুল্লাহ আল হারুন এবং সেক্রেটারি প্রকৌশলী আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। এতে বলা হয়, জামায়াতে ইসলামী বোয়ালখালী পৌরসভা ৭ নং ওয়ার্ডের নতুন পাড়া মিয়ার বাপের বাড়ির মরহুম আব্দুল শুকুরের ছেলে মোহাম্মদ ফরহাদুজ্জামান একজন জামায়াত কর্মী। তাকে যুবলীগ নেতা সাজিয়ে গত ৩০ অক্টোবর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দায়েরকৃত ২৪ সালের ৪ আগস্টের হত্যা মামলায় আসামি করা […]