কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া চেকপোস্টে পৃথক তল্লাশী অভিযানে দুজনকে আটক করেছে বিজিবি। এ সময় একজনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা এবং অপরজনের কাছ থেকে ১৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া পাচারকালে ব্যবহৃত একটি টমটমও জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদিমুড়া গ্রামের ইমান হোসেনের পুত্র ইজিবাইক চালক মো. জসিম (১৮) ও পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ইসলামবাদের মৃত আব্দুর রহমানের পুত্র মো. নজরুল ইসলাম (৩৫)। আজ বুধবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. […]