চট্টগ্রাম শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় আ. লীগ ও অঙ্গসংগঠনের সভাপতি- সম্পাদকসহ গ্রেপ্তার ৫

রাঙ্গুনিয়ায় আ. লীগ ও অঙ্গসংগঠনের সভাপতি- সম্পাদকসহ গ্রেপ্তার ৫

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার (৫৯), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম (৬০) ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজল করিমসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২১ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
‎
গ্রেপ্তার আবদুল মান্নান তালুকদার উপজেলার লালানগর ৭নং ওয়ার্ডের মৃত ইসমাইল মিয়ার ছেলে। একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম, ফজল আহমদের ছেলে। ‎ ফজল করিম (৬০) পারুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সৈয়দনগর তালুকদার বাড়ি এলাকার গুনু মিয়ার ছেলে। ওবায়দুল ইসলাম(৪৬) পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকার ৪ নং ওয়ার্ডের হাজী দুদু মিয়ার ছেলে। মাহবুব আলম (৩৯) পৌরসভার ৩ নং ওয়ার্ডের ইছাখালী এলাকারআবদুল হামিদের ছেলে।
‎
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট