টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ উদ্ধার করেছে। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি। শনিবার (৩১) মে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় দমদমিয়ার নেচার পার্ক এলাকায় কোস্ট গার্ড এবং টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় নেচার পার্কের ভিতরে একটি পুকুরে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তা […]