চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা ২০টি দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) । বৃহস্পতিবার সকালে উপজেলাধীন মহাসড়কের কুমিরা ঘাটঘর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ফারহান বলেন, সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় সওজের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে স্থানীয় কিছু মানুষ আদালতে মামলা আছে জানিয়ে বাধা […]