চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বানু মেম্বার টেক এলাকার নাঈম মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটেছে। মুনতাহা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় মাঝির বাড়ির মৃত মো. ছৈয়দের মেয়ে। মুনতাহার ২ বোন ও ১ ভাই রয়েছে। ভাইবোনের মধ্যে মুনতাহা ৩য়। স্থানীয় একটি বিদ্যালয়ে নার্সারিতে পড়তো। স্থানীয়রা জানান, ঘরে নাস্তা করার পর বাড়ির সাথে লাগোয়া পুকুর ঘাটে হাত-মুখ ধোয়ার সময় মুনতাহা […]