কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কের হাতির আক্রমনে দুই মাহুত আহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পার্কের হাতির বেষ্টনীতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাহুতরা হলেন- অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)। চকরিয়া সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে হাতির বেষ্টনীতে খাবার দিতে যায় দুই মাহুত। এসময় হাতি খেপে গিয়ে দুই মাহুত অরুণ ও জসিমের ওপর আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য কর্মচারীরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]