কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জালিয়াতির মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন ও সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এই মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে বলে আদালত জানিয়েছে। দুদকের (দুর্নীতি দমন কমিশন) দায়ের করা এই মামলার অভিযুক্তরা হলেন- সাবেক […]