চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ড্যাম এলাকায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।   আজ রবিবার (৩ নভেম্বর)  দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।   তাহমিনা আক্তার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত মো. শফিকুল আলমকে এক মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করা আমাদের অগ্রাধিকার। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।   পূর্বকোণ/পারভেজ

৩ নভেম্বর, ২০২৫ ২৩:০২