কক্সবাজারের টেকনাফে ভাড়া বাসায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মুল্যের ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় রোহিঙ্গাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন রাঙ্গুনিয়ার পদুয়া মকবুল আহমদের পুত্র আসাদ উল্লাহ (৪৬) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত মো. বশরের পুত্র জালাল আহমেদ (৬৫)। তারা ১ নম্বর ওয়ার্ড নাইট্যংপাড়ার মৃত সিরাজ মিয়ার পুত্র কামাল হেসেনের মালিকানাধীন ৫ তলা বিল্ডিং এর ৩য় তলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। […]