চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে চলন্ত যাত্রীবাহী কয়েকটি বাস-ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে দ্রুত গতিতে যানবাহনগুলো ঘটনাস্থল ত্যাগ করায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরের ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস ও দুটি মালবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় যানবাহনগুলো দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। মিরসরাই সদর […]