আসন্ন পূজা এবং পর্যটন মৌসুমকে সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ। এরই অংশ হিসেবে রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও পর্যটক হয়রানিকারী মোট ৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত নারী ও পুরুষ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো: পর্যটকদের কাছে আতঙ্ক সৃষ্টিকারী […]