চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোচরা বাজার থেকে ৩২ হাজার টাকার জাল নোটসহ মো. আবদুল মোতালেব ওরফে সুমন (৩৮) নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সে রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। তবে সে ৪নং কাপ্তাই ইউনিয়ন ৬নং ওয়ার্ড শিল্পএলাকায় স্ব-পরিবারে বসবাস করেন। গোচরা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল জানান, বাজারের পৌরসভা মার্কেটের তেলের দোকানের পাশাপাশি বিকাশ ব্যবসায় করেন আবদুল মান্নান নামে এক ব্যবসায়ী ৷ তার কাছে মোতালেব নামে ওই ব্যক্তি ২০ হাজার টাকা বিকাশ করতে গেলে। বিকাশে টাকা […]