২০১৭ সালের অক্টোবর মাস ছিল কক্সবাজারের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। প্রায় আট বছর আগে ঠিক এই সময়েই পর্যটন নগরীর রাজপথে শেষবারের মতো পড়েছিল বেগম খালেদা জিয়ার পদধূলি। তাঁর সেই সফর কোনো নির্বাচনী জনসভা বা প্রথাগত রাজনৈতিক কর্মসূচির জন্য ছিল না; বরং প্রতিবেশী দেশ মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর পাশে দাঁড়াতেই তিনি পাড়ি দিয়েছিলেন দীর্ঘ পথ। ২৮ অক্টোবর ঢাকা থেকে রওনা হওয়ার পর ফেনীর মহিপালে তাঁর গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে, কিন্তু কোনো প্রতিকূলতাই তাঁকে […]