করইয়া নগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে পাঠদানে যুক্ত থাকা আট অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন— মৌলানা নুরুল আলম, মোহাম্মদ আলী চৌধুরী, রনজিত কুমার সুশীল, আহমদুর রহমান, মাহবুবুল হক, বাদল কান্তি দাশ, রঞ্জন কুমার ধর ও তাহেরাতুল কবির (মরণোত্তর)। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মনির আহমদের […]