কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ও চৌফলদন্ডী সেতুর মোহনায় পল্লনখালী খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কালু (৪২)। তিনি ঈদগাঁওয়ের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ডুলা ফকির রাস্তার মাথা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন নিহতের বড় ভাই সাহাব উদ্দিন। নিহত কালু কক্সবাজারের লালদীঘির পাড় এলাকার একটি […]