চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

 ফটিকছড়ি সংবাদদাতা

২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে ইহাম উদ্দীন (১ বছর ৪ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের করম আলী সওদাগর বাড়ির শেখ মুহাম্মদ রায়হান উদ্দিনের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি অসাবধানতাবশত ঘরে ফ্লাক্সে ভরে রাখা ব্যবহার্য গরম পানি শিশুটির গায়ে পড়ে যায়। এতে সে গুরুতর দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।

 

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিন মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুটি আমার নাতি হয়। আমার ভাতিজার প্রথম পুত্র সন্তান। চারদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট