চট্টগ্রামের সাতকানিয়ায় অনিরাপদ পরিবেশে তৈরি হওয়া লাক্স সাবান, জুস ও সয়াবিন তেলের একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫-নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গুদাম থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ভেজাল লাক্স সাবান, আমের জুস ও সয়াবিন তেল জব্দ করা হয় এবং জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযানকালে ওই গুদামে কাউকে […]