“বাবার সাথে পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতেই সাত বছরের শিশু জান্নাতুল ইরাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে ইরা বাধা দেয় এবং তার বাবাকে বলে দেওয়ার কথা জানায়। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে শিশুটির গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে বাবু।” গ্রেপ্তার ঘাতক বাবু শেখ (৪৫) পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীতাকুণ্ড ইকোপার্কে সংঘটিত এই নৃশংস ঘটনার এভাবেই লোমহর্ষক বর্ণনা দিয়েছে। দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে নৃশংসতার শিকার […]