চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন-স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ (২২) ও মো. মাঈন উদ্দীন (২১)। শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে পটিয়া থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপর আহত অবস্থায় হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসে এ হামলার জন্য চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিমকে দায়ী করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জসিমের বিরুদ্ধে মানববন্ধন করাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপর হামলা চালানো […]