আনোয়ারা উপজেলার রায়পুর গাউছিয়া হাশেমিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডি কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত গত ১২ জানুয়ারি প্রজ্ঞাপনে এ অনুমোদন প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গভার্ণিং বডির সভাপতি হিসেবে মোহাম্মদ ফয়সাল মিয়া এবং সদস্য সচিব হিসেবে মাদ্রাসার সুপার/ভারপ্রাপ্ত সুপার মনোনীত হয়েছেন। এছাড়া কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য ডা. শাহানা বেগম, দাতা সদস্য আবু ছাদেক চৌধুরী খোকন, অভিভাবক সদস্য মো. আব্দুল হাকিম, মো. ইউনুচ, মো. আখতারুজ্জামান, মুহাম্মদ আব্দুল মাবুদ, সংরক্ষিত মহিলা […]