বিএনপি প্রার্থীর সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ স্বাধীনতার পর দেশে প্রথমবারের মতো কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের নামে সাতকানিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ আনা হয়েছে। গত ১১ জানুয়ারি রাতে অভিযোগটি করেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু। অভিযোগে আরও যাদের নাম রয়েছে তারা […]