ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম ‘আতুরঘর’ হিসাবেই পরিচিত। যেখান থেকে উঠে এসেছেন মারিয়া মান্দা, সানজিদা আক্তার, তহুরা খাতুনসহ সাফজয়ী বহু তারকা। তাদের অনেকেই এখনও ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তবে নারী ফুটবলে ‘আতুরঘর’ এখন যতটা কলসিন্দুর তারচেয়ে ঢের বেশি অবদান রাঙামাটি ও খাগড়াছড়ির। পার্বত্য এই দুটি জেলায় নারী ক্রীড়ায় অপার সম্ভাবনা থাকলেও অবকাঠামোগত দুর্বলতা, পরিকল্পনার অভাব, লিগ/টুর্নামেন্ট না থাকায় ভবিষ্যত নিয়ে শঙ্কায় রয়েছেন ক্রীড়াবোদ্ধারা। বর্তমানে দেশের নারী ফুটবলে পথিকৃত রাঙামাটির কাউখালী উপজেলার পাহাড়ি এলাকায় অবস্থিত ঘাগড়া উচ্চ বিদ্যালয়। […]