চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেন। আদালত জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য শোনা হবে। আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন বিশিষ্ট আইনজীবী আহসানুল করিম, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানির বিষয়ে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী জানান, সরওয়ার আলমগীর […]