কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ শেখ শহীদুল ইসলাম সবুজ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকালে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক সবুজ হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বালুখালী (তুলাতলী) গ্রামের মৃত মো. আবুল কাসেমের পুত্র। শুক্রবার (১২ ডিসেম্বর) উপজেলার হোয়াইক্যং এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি […]