চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের হেফাজত থেকে হাত কড়াসহ পালিয়ে গেছে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক চৌধুরী (৪৩)। স্থানীয় জনতার প্রতিরোধের মুখে পুলিশের হাত থেকে পালিয়ে যাযন। তিনি খানখানাবাদ ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমরসূল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ সরকার আমলে মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি থাকাকালীন সময়ে জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম […]