ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন মধুর কণ্ঠে হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো মানুষের উল্লাসে সর্ববৃহৎ জশনে জুলুসে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত ,গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া শাখা ও আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার কাথরিয়া ইউনিয়নে এ জশনে জুলুস পালিত হয়। এ সময় জশনে জুলুসে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে কাথরিয়ার চুনতি বাজার জমায়েত হয়। […]