কক্সবাজারের পেকুয়ায় জনসাধারণের চলাচল রাস্তা ও খাস জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী একটি পরিবার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা প্রশাসন বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা ও ঢাকা জজকোর্টের আইনজীবী মো. ইব্রাহীম। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী সরকারিঘোনা এলাকার মৃত জাবের আহমদের ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়, সরকারিঘোনা এলাকার বাসিন্দা আবদুল মাবুদের ছেলে শাহজাহান, তাঁর ছেলে সাজ্জাদ, ও শাহ আলমের ছেলে কনিজ চারমাস আগে প্রভাব খাটিয়ে পেকুয়া মৌজার ১ […]